লামায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো.কামরুজ্জামান, লামা: লামায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে “আনন্দ শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ারল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তরর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরনীয় করে রাখার উদ্দেশ্যে এ “আনন্দ শোভাযাত্রা”র আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ কর্মসুচিতে শনিবার সকাল থেকে ব্যাণার, ফেষ্টুন, পতাকা হাতে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ দলেদলে উপজেলা সদরে সমবেত হন। সকাল ৯টায় মাইকে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচারের সাথে স্কুল কলেজের স্কাউট দলের ব্যান্ডের বাদনায় মুখরিত হয়ে উঠে উপজেলা সদর। উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) মোঃ সায়েদ ইকবাল ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা উপজেরা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে সমাবেশে মিলিত হয়। এখানে ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সায়েদ ইকবাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া ও মৎস্য অফিসার রাশেদ পারভেজ। এ উপলক্ষে ২৫ নভেম্বর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়া দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, বিকালে ‘সুরের প্রদীপ’ সংগঠনের শিল্পীদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধের গানের আসর। সন্ধ্যায় তথ্য অধিদপ্তর প্রচার করে প্রামাণ্য চলচ্চিত্র ‘ওরা এগার জন’। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মসুচির মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে দলীয় কার্যালয়ে সমাবেশ, আনুষ্ঠানিক জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন সম্প্রচার ও আলোচনা সভার আয়োজন।