টেকনাফ টুডে ডেস্ক :-প্রতিটি বাঙালি রান্নাঘরের পরিচিত একটি মসলা লবঙ্গ। শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, বহু দিন ধরেই এটি ব্যবহার হচ্ছে প্রাকৃতিক ওষুধ হিসেবে। ঠাণ্ডা, কাশি বা গলা ব্যথা হলে মুখে একটি লবঙ্গ রেখে তা চিবিয়ে অনেকেই আরাম পান। মুখের দুর্গন্ধ দূর করতেও এটি দারুণ কার্যকর।
১।
৪। ফুসফুসের যত্নে
লবঙ্গ চা শরীরে জমে থাকা কফ তরল করতে সাহায্য করে। নিয়মিত খেলে ফুসফুসের সংক্রমণ কমে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকে।
৫। ওজন নিয়ন্ত্রণে সহায়ক
লবঙ্গ চা বিপাকের হার বাড়াতে সাহায্য করে। ফলে ক্যালরি খরচ বাড়ে ও ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে।
৬। ক্যানসার প্রতিরোধে সম্ভাবনাময়
লবঙ্গের প্রদাহনাশক উপাদান কোষে ক্যানসারের বৃদ্ধি রোধ করতে পারে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এটি বাতের ব্যথাও কমাতে সহায়ক।
৭। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
লবঙ্গ চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আদা মিশিয়ে খেলে এর প্রভাব আরও বাড়ে।
প্রাকৃতিক উপায়ে শরীরের যত্ন নিতে চাইলে লবঙ্গ চা হতে পারে এক সহজ ও কার্যকর পদ্ধতি। তবে কারও যদি কোনও এলার্জি বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। নিয়মিত চায়ের রুটিনে লবঙ্গ ব্যবহার আপনাকে দিতে পারে ভিতর থেকে সুস্থ থাকার ভরসা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
