টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২ : ভ্রাম্যমান আদালতে সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার ৮শ ৭৮পিস ইয়াবা উদ্ধার করেছে। মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা নারীসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করে থানায় সোর্পদ করা হয়েছে।
জানা যায়, গত ২০ডিসেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত হাবিঃ শ্রী নকুল চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টহল দল টেকনাফ হতে হ্নীলাগামী একটি সিএনজি তল্লাশীকালীন সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৯ লক্ষ ৫৩ হাজার ৫শ টাকা ম‚ল্যমানের ৯ হাজার ৮শ ৪৫পিস ইয়াবাসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ২৬নং ঘরের বাসিন্দা মোঃ রশিদের স্ত্রী মাবিয়া খাতুনকে আটক করে। পরে ধৃত আসামীকে ৪৫পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে অবশিষ্ট ৯হাজার ৮শ পিস ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
অপরদিকে বিকাল ৪টায় শীলখালী অস্থায়ী চেকপোষ্টে কর্মরত হাবিঃ মোঃ বাচ্চু মৃধার নেতৃত্বে একটি টহল দল কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে যাত্রীর হাতে থাকা ব্যাগের ভেতর হতে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২৭ লক্ষ ৯ হাজার ৯শ টাকা মূল্যমানের ৯ হাজার ৩৩ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার -মোঃ কবির আহমদের পুত্র মোঃ সাবের ইসলাম (৩১) কে আটক করে। ধৃত আসামীকে ৪৮ পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ৮ হাজার ৯শ ৮৫পিস ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। একই বিওপির অভিযানকারী দল সন্ধ্যা ৭টারদিকে শীলখালী শালবাগানে একটি ঝোঁপের ভেতর হতে পরিত্যক্ত অবস্থায় ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিছ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। যা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে ইয়াবা কারবারীদের একটি দল আনুষ্ঠানিক আত্নসর্ম্পণের প্রস্তুতি নেওয়ার বিপরীতে অবশিষ্ট একটি অংশের মাদক চোরাচালান তৎপরতা সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।