কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৩০
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
*************************************************
কর স্মরণ- আদম সৃষ্টির কাহিনী
করি বর্ণন এ অধম কুরানের বাণী –

মহান আল্লাহ করেন মনস্থির
খলিফা হিসেবে আদম সৃষ্টির,
আল্লাহর আদম সৃষ্টির মূল তথ্য
ফেরেশতারা জানতে চায় রহস্য।

আর তোমার পালনকর্তা যবে
ফেরেশতাদের করেন এ বর্ণন-
স্থলাভিষিক্ত প্রতিনিধি পাঠাতে
চায় আমি আমার পৃথিবীতে।

বলল তখন ফেরেশতাগণ –
এমন কাউকে পাঠাবেন ভবে
আছে কি মনোবাসনা আপনার?
যারা করবে সৃষ্টি দাঙ্গাহাঙ্গামা ;
আর করবে সূত্রপাত ঘটাতে রক্তপাত।

অথচ আমরাই আছি প্রতিনিয়ত
কেবলি তোঁমারি প্রশংসায় রত-
আর নিবেদিত পবিত্র সত্তাকে
অবিরাম করতঃ স্মরণে সম্পৃক্ত
রেখেছি সদা আমাদের আত্মাকে।

শুণে তিনি ফেরেশতাদের বাণী –
ফুকারেন আল্লাহ্ শ্রেষ্ঠত্বের ধ্বনি
কখনো তোমরা জানোনা কেহ
আমি যা জানি তা নিঃসন্দেহ।