নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের দুই পুরুষ-মহিলাকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় জনৈক মজুন নানার ভাড়া ঘরে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ইমাম শরীফের মেয়ে সনজিদা বেগম (৩৪) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার ভাড়া বসত ঘর তল্লাশী করে ৬হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত পৌনে ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কলেজ গেইটের বিপরীত পাশে মেসার্স নূরুল আলম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র জাহিদ হোসেন (২২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ২৮হাজার ৩শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত নারী-পুরুষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ ও উখিয়া থানায় লিখিত এজাহার দাখিলের পর সোর্পদ করা হয়েছে। ###
