টেকনাফ বাহারছড়ায় অনুপ্রবেশকালে ৩৭ রো-হি-ঙ্গা নারী-শিশু ও পুরুষ গ্রে-ফ-তা-র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

আজিজ উল্লাহ : সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া উপকূলীয় ইউনিয়নের জাহাজপুরা ঘাট দিয়ে স্থানীয় চিহ্নিত কতিপয় দালালের মধ্যস্থতায় অনুপ্রবেশকালে কোস্টগার্ড-পুলিশের হাতে ৩৭ রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের পুশব্যাকসহ যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বিজিবির নিকট সোর্পদ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৮অক্টোবর রাত ৮টারদিকে উপজেলার সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাট দিয়ে স্থানীয় চিহ্নিত কতিপয় দালালের মাধ্যমে অনুপ্রবেশকালে স্থানীয় কোস্টগার্ড এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০জন নারী, ২১জন শিশু ও ৬জন পুরুষকে গ্রেফতার করে।

এই অনুপ্রবেশের খবর পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একদল বিজিবি জওয়ান ঘটনাস্থল পরিদর্শন করলে গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী,শিশু ও পুরুষদেও স্বদেশে পুশব্যাকসহ যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সুত্রের দাবী।

উল্লেখ্য, উপকূলীয় এই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টের দালালেরা কৌশল পরিবর্তন করে রোহিঙ্গা অনুপ্রবেশ, মালয়েশিয়ায় মানব পাচার ও মাদকের চালান খালাসে সম্পৃক্ত বলে দীর্ঘদিনের অভিযোগ। এসব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###