ফারুক আহমদ : উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মোবাইলের সিম রিম কার্ড ও ইজি লোড বিক্রি বন্ধেে বিশেয সভা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। শনিবার সকালে পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রবি গ্রামীণ এয়ারটেল বাংলালিংক সহ বিভিন্ন মোবাইল অফারেটর কোম্পানির পরিবেশক, রিটেনার, ডিলার ও গণমাধ্যম কর্মী । সভায় টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে কোন ধরনের মোবাইল সেট, সিম উত্তোলন ও বিপপন করা যাবে না। এমনকি ইজি লোড ফ্লেক্সি বিক্রি বন্ধ সহ ওয়াইফার সংযোগ, ইন্টারনেট সরবরাহ না করার জন্য বলা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা
গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়।
