কক্সবাজার প্রতিনিধি।
রোহিঙ্গা ক্যাম্পে খালেদা বেগম (২৫) নামে এক নারীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নম্বর শেডে আজ বিকালে এ হত্যাকান্ড সংঘঠিত হয়।
রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ৮ এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফেজ আহমদ(৩০) দাড়ালো দা দিয়ে এ হত্যাকান্ড সংঘঠিত করেছে জানা গেছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।
ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে নিহতের সতীন নুর হাসিনা(২২) এবং স্বামী হাফেজ আহমদের ভগ্নিপতি মোহাম্মদ আলী(৩৫) কে আটক করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এপিবিএন।
