নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
উখিয়ায় আগামী মঙ্গলবার রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী সংগ্রাম পরিষদের উদ্যোগে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া দ্রুততম ও নিয়ন্ত্রনের লক্ষ্যে এক প্রতিবাদ সভার আহবান করা হয়েছে। রোহিঙ্গারা সব জায়গায় বিচরণ করায় উখিয়ার শ্রম বাজার দখল করে নিয়েছে এবং আইন শৃংখলার মারাত্মক অবনতি হচ্ছে। তাই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া তরন্বিত করণ ও ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর উদ্যোকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উখিয়া সদর একরাম মার্কেট চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
