আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটক করেছে।
সুত্র জানায়, ২০ মে বিকাল ৫টারদিকে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাহারছড়া শাপলাপুর নয়াপাড়ায় অভিযান চালিয়ে নুরুল আলমের পুত্র ছলিম উল্লাহকে আটক করে। সে একটি নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন নিশ্চিত করেন।
