রোহিঙ্গাদের সাহায্য করতে কষ্ট হচ্ছে না: খাদ্যমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া।
দেশে কোন খাদ্য সংকট নেই। রোহিঙ্গাদের সাহায্য করতে আমাদের কোন কষ্ট হচ্ছে না। সরকারী মজুদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কাজেই রোহিঙ্গাদের খাদ্য বিতরণে আমাদের কোন ধরনের সংকটে পড়তে হবেনা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা দেশে কৃত্রিম খাদ্য সংকট সৃৃষ্টি করেছিল। মূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দিয়েছে। এখন দ্রব্যমূল্য নিম্নমুখী। রোহিঙ্গাদের আমরা সাহায্য করছি।
শুক্রবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২নং ত্রাণ বিতরণ কেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মো.কামরুল ইসলাম এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ টন চাল, ১৫ টন আলু, শাড়ী, লুঙ্গি, টি-শার্ট বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ডাক্তার দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন সহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।