উখিয়ার কুতুপালংয়ে হামিদ চৌধুরীর রোগমুক্তির দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড (কুতুপালং) আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩জুলাই বিকেলে কুতুপালং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শুরুতে কোরানে খতম ও পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

স্থানীয় কুতুপালং মসজিদ গুলোর ইমাম গণের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নুরুল হক খান, খুইল্যা মিয়া, ভুলু মিয়া.ছাত্রনেতা হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফা, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগ পরিবারের দায়ীত্বশীল শতশত নেতৃত্বগণ।

দোয়া মাহফিলে উখিয়ার বরণ্য শিক্ষাবিদ হামিদুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় আল্লাহর নিকট ফরিয়াদ করা হয়।