রোনালদোর এত টাকা কীভাবে ব্যয় করেন?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago
BILBAO, SPAIN - MARCH 18: Cristiano Ronaldo of Real Madrid reacts during the La Liga match between Athletic Club Bilbao and Real Madrid at San Mames Stadium on March 18, 2017 in Bilbao, Spain. (Photo by Juan Manuel Serrano Arce/Getty Images)

: বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় রিয়াল মাদ্রিদের স্টাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো অন্যতম।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী গত এক বছরেই তার আয় হয়েছে ৯৩ মিলিয়ন ডলার। যা খেলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি আয়।

আর প্রতি সপ্তাহে ক্লাব থেকে তার বেতন ৩ কোটি ৮২ লাখ টাকা। এর বাইরে রয়েছে স্পন্সর থেকে প্রাপ্ত অর্থ।

কখনও কি ভেবে দেখেছেন তার এতো টাকা আয়, কিন্তু খরচ তিনি কীভাবে করেন?

সম্প্রতি এক প্রতিবেদনে রোনালদোর ব্যয়ের বিভিন্ন খাত বের করার চেষ্টা করেছে বিজনেস ইনসাইডার। পাঠকদের জন্য তা আলোকপাত করা হলো।

গাড়ির প্রতি রোনালদোর রয়েছে দুর্নিবার আকর্ষণ। ল্যাম্বারগিনি, মাজেরাতি, বেন্টলি, পোরশে, মার্সেডিজসহ আরও কয়েকটি গাড়ি রয়েছে তার। এগুলোর একটির দামই আড়াই কোটি টাকা পর্যন্ত।

রোনালদোর রয়েছে একাধিক বাড়ি। ৭১ লাখ ডলার খরচে মাদ্রিদে কিনেছেন একটি ভিলা।

বছর দুয়েক আগে ২০১৫ সালে নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারেও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন রোনালদো। যার দাম পড়ে সাড়ে আঠারো মিলিয়ন ডলার।

তার একটি বিলাশবহুল হাতঘড়ির দাম ১ লাখ ৬০ হাজার ডলার।

এছাড়া তিনি জনস্বার্থেও অর্থ ব্যয় করে থাকেন। নিজ দেশের একটি ক্যানসার হাসপাতালে ১ লাখ ৬৫ হাজার ডলার দান করেছিলেন তিনি।

এরআগে দশ বছর বয়সী এক ভক্তের মস্তিষ্কে অস্ত্রোপচারের সময়ও দান করেছিলেন ৮৩ হাজার ডলার।