শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে : একাদ্বশ জাতীয় নির্বাচনের নৌকা প্রার্থী বীর বাহাদুরের প্রচার-প্রচারণায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওলামা মাশায়েখের নিয়ে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১৩ ডিসেম্বার (বৃহস্পতিবার) সাড়ে ১২টায় উপজেলা ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির সমন্বয়ক সদস্য মওলানা নাজির হোছাইনের
সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুর রহমান। প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বীর বাহাদুর ব্যাপক ভূমিকা পালন করছে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে উন্নয়নের লক্ষ্যে প্রচারণার কার্যক্রম আরো গতিশীল করার জন্য আলেমদের সহযোগিতা প্রয়োজন।বীর বাহাদুর হলেন নৌকার প্রার্থী। সেই নৌকার মাঝি বীর বাহাদুরকে আগামী ৩০ ডিসেম্বার ভোট দিয়ে জয় করে জননেত্রীর সুনাম ধরে রাখার জন্য আলেম সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে।
অন্যান্য মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখানে জেলা সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দায়িত্ব প্রাপ্ত নেতা মোজাম্মেল হক বাহাদু, জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য মো, মহি উদ্দীন, মো, আলম কোম্পানী চেয়ারম্যান, জেলা ওলামা মাশায়েখ সমন্বয় কমিটি সদস্য মওলানা আবুল কালাম, ওলামা মাসায়েখ সমন্বয় কমিটি সদস্য মাওলানা শহীদুল্লাহ , মাওলানা জমির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো, শফি উল্লাহ, সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার,প্রচার সম্পাদক ক্যানু ওয়ান চাক্, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা নুরুল ইসলাম,কৃষকলীগ সভাপতি মোস্তফা কামাল লালু,উপজেলা যুবলীগ সহ-সভাপতি আহাম্মদ হোসেন,বাইশারী যুবলীগ সভাপতি মো,আবুল কালাম,মওলানা ফরিদুল আলম,হাফেজ শামশুল আলম,মওলানা মো, আয়ুব প্রমূখ।
