রুবাইয়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : রুবাইয়া আফরিন ২০১৯ খ্রিঃ এ অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য যে,রুবাইয়া পিএসসিতেও ট্যানেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে টেকনাফের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শহীদুল ইসলাম (বিএ) এর প্রথম কন্যা ও টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের ভাতিজী। মেয়ের এমন ফলাফলের জন্য তার পিতা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন ও তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রুবাইয়া ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীব ও অসহায় মানুষের সেবা করতে চায়। সেজন্য সে সবার কাছে দোয়া চেয়েছেন।