প্রেস বিজ্ঞপ্তি : রামুর ব্যাঙডেবায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামী ও তার সহযোগীকে বান্দরবানের আলীকদম থেকে গ্রেফতার করেছে র্যাব -১৫।

গত ১৬/০১/২০২২ তারিখ মধ্যরাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় একদল সন্ত্রাসী ( আনুমানিক ১২ জন ) রামু বিট অফিসে গিয়ে স্থানীয় ০৫ জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে এবং ঐ অফিসের বিট কর্মকর্তা , মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় । তারপর সন্ত্রাসীরা হেডম্যান আলী আহম্মদের ঘরে গিয়ে তাকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারি কোপাতে থাকে এবং আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে । প্রাথমিক তদন্তে জানা যায় ভিকটিম আলী আহাম্মদ দীর্ঘ ২৮ বছর যাবত এলাকায় বনবিভাগের হেডম্যান হিসেবে নিযুক্ত ছিলেন । তিনি এলাকার মসজিদ কমিটি , স্থানীয় স্কুল কমিটিসহ সকল সামাজিক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন । দুর্বৃত্তদের সাথে বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে মর্মে জানা যায় । এ সংক্রান্তে কক্সবাজারের রামু থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে । উক্ত ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে । র্যাব -১৫ উক্ত হত্যাকান্ডের বিষয়ে অবগত হয়ে জড়িতদের গ্রেফতারের নিমিত্তে ছায়াতদন্ত শুরু করে । এরই পরিপ্রেক্ষিতে র্যাব -১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , উক্ত হত্যাকান্ডের এজাহারভুক্ত ০১ ও ০৫ নং আসামী সাজ্জাদ হোসেন ও মোঃ সানাউল্লাহ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বান্দরবানের আলীকদমে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছে । উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৪/০১/২০২২ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় আলীকদম বাজারের পাশে অভিযান পরিচালনা ১। সাজ্জাদ হোসেন ( ২০ ) , পিতা – নুরুল আজিম ২। মোঃ সানাউল্লাহ ( ২১ ) , পিতা – নূর আহাম্মদ , উভয়সাং – ব্যাঙডেবা , জোয়ারিয়ানালা , থানা – রামু , জেলা কক্সবাজারদের গ্রেফতার করে । আটককৃত ব্যক্তিদের ইতোপূর্বে কক্সবাজার জেলার রামু থানায় রুজুকৃত মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে হস্তান্তর প্রক্রিয়াধীণ ।
