রামুর তুলাবাগানে ৪ হাজার ইয়াবাসহ উখিয়ার জাহেদ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শহিদ রুবেল, উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু হাইওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে। ৫ মে শনিবার রামুর তুলাবাগান রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই হুমায়ুন কবির এর নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়ার পাগলির বিল এলাকার জাহেদ হোসেনকে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামু হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম।