রঙ্গীখালী জোড়া খুনের ৬আসামী কারাগারে শীর্ষক সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

গত ১২ফেব্রুয়ারী বিভিন্ন অনলাইন ও ১৩ফেব্রুয়ারী স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত “হ্নীলা রঙ্গিখালী জোড়া খুনের ৬আসামী কারাগারে”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত এবং সাজানো অপপ্রচার মাত্র।
উক্ত সংবাদের একাংশে মরহুম কবির আহমদের ছেলে হেলাল উদ্দিনকে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ্য করা হয়েছে। যা দীর্ঘদিনের শত্রুপক্ষের সাজানো চক্রান্তের পদবী ছাড়া কিছুই না। আমার ভাই আদৌ কোন মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। রঙ্গিখালীর জোড়া খুন, সোনা মিয়া হত্যাসহ কোন অপকর্মে আমার পরিবারের কেউ জড়িত ছিলনা। দীর্ঘদিনের বিরোধের জেরধরে শত্রুমহল আমাদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করে আসছে। এরকম একটি মামলায় মহামান্য আদালতকে সম্মান দেখিয়ে জামিন নিতে গেলে জামিন না মঞ্জুর করায় শত্রুপক্ষ এই জাতীয় অপপ্রচারের আশ্রয় নিয়ে আমাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়ে আসছে। আমি সম্মানহানিকর এই সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
শহীদ শফিক মেম্বার ভাই বেলাল উদ্দিন
রঙ্গিখালী,হ্নীলা,টেকনাফ।