রঙ্গিখালী মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত; এইচ এম ইউনুস বাঙ্গালী সহ সভাপতি নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : জঙ্গলী ফকির আলহাজ্ব ড. গাজী কামরুল ইসলাম প্রতিষ্টিত টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নব গঠিত গভর্নিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০এপ্রিল (শনিবার) বিকাল ৩টায় মাদ্রাসার অফিস মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় আলহাজ্ব আব্দুর রহমান বদির সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দাতা সদস্য এইচ এম ইউনুছ বাঙ্গালী, বিদ্যোৎসাহী সদস্য জসিম উদ্দিন টিপু, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহবুব আলম, আলহাজ্ব মাওলানা ফোরকান আহমদ, মাষ্টার মোঃ হেলাল উদ্দিন, অভিভাবক সদস্য হাফেজ মাওলানা আবু সাঈদ,শামসুদ্দিন কাদের,জামাল হোসাইন প্রমুখ।
গভর্নিং বডির প্রথম সভায় সদস্যদের পূর্ণ সমর্থনে দাতা সদস্য এইচ এম ইউনুছ বাঙ্গালীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত করা হয়। সকলের পরামর্শে বিধি মোতাবেক হ্নীলা উপ স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শংকর চন্দ্র দেবনাথকে গভর্নিং বডির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক মানোন্নয়ন কল্পে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আরবী বিশ্ববিদ্যালয়ের বিধান মতে মাদ্রাসার জৈষ্ট্য অধ্যাপক রফিকুল আলমকে আহবায়ক শিক্ষক ফোরকান আহমদ ও বিদ্যোৎসাহী সদস্য জসিম উদ্দিন টিপুকে যুগ্ম আহবায়ক করে ওই কমিটি গঠিত হয়।
সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং প্রতিষ্ঠাতা ড. গাজী কামরুল ইসলামের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।
শেষে নব গঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ ইফতার করেন।#