হোয়াব্রাংয়ে দোকানের টিভিতে অশ্লীল ছবির প্রদর্শনী ; স্থানীয় যুবকেরা বিপদগামী হওয়ার আতংকে অভিভাবকেরা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা হোয়াব্রাং গ্রামে বিভিন্ন দোকানে এলইডি ও টিভিতে বিভিন্ন যৌন উত্তেজক এবং অশ্লীল ছবি প্রর্দশনী অব্যাহত থাকায় স্থানীয় বেকার, স্কুল-মাদ্রাসাগামী শিশু, কিশোর ও যুবকেরা বিপদগামী হওয়ার আতংকে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয় অভিভাবকেরা। এসব দোকান মালিকেরা বেপরোয়া হওয়ায় ভূক্তভোগী জনসাধারণ আইন-শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেছেন।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার হ্নীলা হোয়াব্রাং গ্রামটি সীমান্ত ঘেঁষা বিলের মাঝে একটি দূর্গম গ্রাম। প্রায় দেড় থেকে দুই হাজার নারী-পুরুষের বসবাস। এই গ্রামের মোড়েই গড়ে উঠেছে বেশ কয়েকটি দোকান-পাট। এসব দোকান-পাটের মালিকেরা লোক জমায়েতের জন্য বড় বড় এলইডি ও টেলিভিশন এনে ডিশ সার্ভিস এবং সিডির মাধ্যমে প্রতিযোগিতামূলকভাবে চলছে যৌন উত্তেজক অশ্লীল ছবির প্রদর্শনী। এসব দেখার জন্য ৪/৫ বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জমায়েত করে থাকে। এলাকার কোন শিক্ষিত লোক, পেশাজীবি ও অভিভাবক দোকানে গেলে কেউ কার্পণ্য করছেনা। অনেকে লজ্জিত হয়ে মাথা নিচু করে চলে গেলেও দোকান মালিকেরা কাউকে তোয়াক্কা করছেনা। এলাকার কয়েকজন মুরুব্বী এসব দোকানে অশ্লীল ভিডিও প্রদর্শনীর ব্যাপারে চরম ক্ষোভ প্রকাশ করেন।

স্কুল-মাদ্রাসায় পড়–য়া ছেলেদের কয়েকজন অভিভাবক জানান, আমরা পেশাগত কাজে বাহিরে থাকলে খেলার ছলে ঘর থেকে বের হয়ে ছেলেরা এসব দোকানের অশ্লীল ছবি দেখে। এভাবে চলতে থাকলে এই গ্রামের ছেলেরা ধর্ষণ,বলাৎকার ও বেহায়াপনার মতো খারাপ কাজে লিপ্ত হওয়ার শংকা দেখা দিয়েছে। তাই এসব খারাপ ছবি প্রদর্শনকারী দোকানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ###