রক্তে রাঙানো ২১শে ফেব্রæয়ারীর ভাষা শহীদদের প্রতি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাঙ্গালী জাতির মহান ভাষা আন্দোলন অমর ২১শে ফেব্রæয়ারীতে আত্নউৎস্বর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি হ্নীলা ইউনিয়ন আওয়ামী পরিবার শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি রাশেদ মাহমুদ আলী এবং সাধারণ সম্পাদক শিল্পপতি জামাল আহমদ প্রেরিত শ্রদ্ধাঞ্জলী পত্রে জানান, ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারীতে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্র ভাষা ঘোষণার দাবীতে আন্দোলন করতে গিয়েই সালাম, বরকত, রফিক, জাব্বারসহ অনেকে শহীদ হয়েছেন।

এই শহীদের রক্তে অর্জিত মাতৃভাষা বাংলা আজ জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতায় জাতি সংঘে স্থান করে নিয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে ভাষা শহীদের স্বশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি এই ভাষার উন্নয়ন এবং পরিশোধনে যেসব ভাষাবিদ, জ্ঞানী-গুণী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় :
রাশেদ মাহমুদ আলী
সভাপতি
শিল্পপতি জামাল আহমদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ, হ্নীলা ইউনিয়ন শাখা। ###