যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিনিধি দলের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

খাঁন মাহমুদ আইউব : উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে ৭সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১৮ এপ্রিল) ১১টা নাগাদ উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্প ১/ইস্ট পরিদর্শন কালে ব্রাক অফিসে অনুষ্টিত এক সভায় যোগদান করেন। এ সময় ব্রাক এনজিও সংস্থার সকল কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ক্যাম্পে অবস্থানরত সকল হিন্দু সম্প্রদায়ের ধর্মীও ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়াও ১৪ এপিবিএন এর কর্মকান্ড ও ক্যাম্প নিরাপত্তা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে বেলা ১২টার সময় তারা কোনাপাড়ার উদ্দেশ্যে হিন্দু ক্যাম্প ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

এর পরে বিকেলে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এবং পরে ইউএনএইচসিআর- আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এর পর ঢাকায় ফিরে যান বলে জানিয়েছেন কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র।