সাদ্দাম হোসাইন : মেঘনা নদীর হাইমচরে ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রাদি ও নৌকাসহ স্থানীয় ১৫জন ডাকাত সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩মার্চ ভোর ৪টারদিকে মেঘনা নদীর হিজলিয়া সাহেবের চর এলাকায় ডাকাতির গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা অভিযান চালিয়ে নৌকাসহ কয়েকজন জলদস্যু তথা ডাকাতকে আটক করে। একই আভিযানিক দল এর আগে রাত ১০টায় সময় মেঘনা নদীর হাইম চর এলাকায় অভিযান চালিয়ে ১টি রামদা, ৩টি দা, ১টি বটি, ৯টি মোবাইল ফোন, ২টি নৌকা ও ২টি ঘড়িসহ বাগুন আলী (৩৫),নাগর আলী (৩০), কাউসার (২৫), সবুজ (২৩), রাজিব (২৪), ফিরোজ (২৭), রাকিব (২৬), বাবুল (২৬), ইব্রাহিম (২৮), আহম্মদ (২৮), আলমগীর (২৬), ইউনুস (২৬), জাহেদ (২৪), শাহিন (২৫) ও সাহেব আলী (২৫) কে আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃত ডাকাত সদস্য ও জব্দকৃত মালামালসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
