মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭জন ডাকাত দলের সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে।

গত ফেব্রুয়ারী রাত ১১টারদিকে রায়পুর কোস্টগার্ড কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে পুরান বেড়ীঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে ডাকতির প্রস্তুতিকালে বিশেষ অভিযানে যায়। এসময় সন্দেহভাজন ২টি নৌকা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আয়ত্বে নেয়।

পরে জব্দকৃত নৌকা তল্লাশি করে ৫টি রামদা, ১টি চোখা রাকসা, ১টি লোহার পাইপ এবং ১টি চাইনিজ কুড়ালসহ বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের ওলি উদ্দিন মোল্লার পুত্র আক্তার মোল্লা (২৮),নেছার উদ্দিন হাওলাদারের পুত্র দীন ইসলাম হাওলাদার (২৫), বাগন আলী শিকদারের পুত্র বাকের শিকদার (২৬), অলিউদ্দিন মোল্লার পুত্র মোক্তার মোল্লা (২০), সাত্তার মোল্লার পুত্র ইসমাইল মোল্লা (২২), কবির রারীর পুত্র আক্তার রারী (২৩) এবং নেছার উদ্দিন হাওলাদারের পুত্র শফিক হাওলাদার (২১) কে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ ধৃতদের ২৬ ফেব্রুয়ারী দুপুরে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের লেঃ কমান্ডার বিএন আমিরুল হক নিশ্চিত করেন। ###