অনলাইন ডেস্ক |
মেক্সিকোর সেনা ও পুলিশ সদস্যের এক অভিযানে মঙ্গলবার সাজাপ্রাপ্ত মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান পরিবারের নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন।
ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়, সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানে একটি ভবনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালানোর সময় সেখানে বন্দুকযুদ্ধ হয়। রাজ্যটি মাদক চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে ভবনটি থেকে গুজমানের মাদক চক্র গ্রুপের সদস্যরা পালানোর চেষ্টা করলে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়।
বন্দুকযুদ্ধে দুজন নিহত ও অপর তিনজন গ্রেফতার হয়। নিহদের মধ্যে একজন গুজমানের পরিবারে নিরাপত্তা প্রধান।
উল্লেখ্য, ৬০ বছর বয়সী এল চাপো বিশ্বের ক্ষমতাবান মাদক সম্রাটদের অন্যতম।
