এম.জিয়াবুল হক, চকরিয়া :
এসোসিয়েশন অব পিএইচএস আয়োজনে মহান বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত টুর্নামেন্টে হাফালিয়াকাটা ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন পহরচাঁদা ব্যাক আপ বয়েজ ক্লাব।
বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্ট শেষে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রপি এবং পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক গনিম উদ্দিন, আবুল হোসেন, বরইতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব খান মিন্টু, যুবনেতা শওকত ওসমান। অনুষ্ঠানে আয়োজক সংস্থা এসোসিয়েশন অব পিএইচএস’র সকলস্তরের কর্মকর্তা, উভয়দলের খেলোয়াড়, কর্মকর্তা, এলাকার গণ্যমাণ্য ব্যক্তি এবং ক্রীড়ামোদি বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে কাজ করছেন। সেইজন্য তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চামুখী করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। স্কুল মাদরাসায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রবর্তন করেছেন।
তিনি বলেন, লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিতে মনোযুগী থাকলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কোনদিন বিপদগামী হবেনা। একই সঙ্গে ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকেও নানা অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখা সম্ভব হবে। তাই এখন থেকে শিক্ষার্থীদেরকে বিপদগামী থেকে মুক্ত রাখতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযুগী করতে হবে।
লায়ন কমরউদ্দিন আহমদ আরও বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থী ও যুবসমাজকে সুন্দর জীবন উপহার দিতে বছরজুড়ে খেলাধুলা অব্যাহত থাকবে। কিশোর যুবক সবাই যাতে সারাবছর খেলাধুলা করতে পারে সেইজন্য উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটে সরকারিভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। পাশাপাশি কক্সবাজার জেলা পরিষদ থেকেও মাঠ গুলোর উন্নয়নে সবধরণের সহযোগিতা দেওয়া হবে।
