টেকনাফ টুডে ডটকম :
মুক্তিযুদ্ধকালীন টেকনাফ থানা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি … রাজেউন। আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি পৌরসভার কুলাল পাড়া এলাকার মৃত সাইফুল মুল্লুক চৌধুরীর ছেলে ও বিশিষ্ট সাংবাদিক টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী ও সাংবাদিক কাইছার পারভেজ চৌধুরীর বড় ভাই। জানা গেছে, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থ্যতা বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরন করেন।
তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর আগে দেশে ফেরেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় টেকনাফ পৌর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

