টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার মিশনে অংশ নিয়েছিল সেলিমের নেতৃত্বে অস্ত্রধারী শতাধিক রোহিঙ্গা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
যুবলীগ নেতা হত্যার মিশনে অংশ নিয়েছিল রোহিঙ্গা সন্ত্রাসী সেলিম ও নুর মোহাম্মদের নেতৃত্বে অস্ত্রধারী শতাধিক রোহিঙ্গা । যারা স্থানীয়ভাবে আল এ্যাকিন নামে পরিচিত। জাদিমুড়া ও নয়াপাড়া এলাকায় শালবন সহ অন্যান্য পাহাড়ী এলাকা ঘিরে যাদের অবস্থান। এই স্বশস্ত্র গ্রুপটিিই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে ভয়ভীতি দেখিয়েছিল। সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত আনসার ক্যাম্পের অস্ত্রলূট ও কমান্ডার হত্যার হোতা নুরুল আলমের স্বশস্ত্র গ্রুপটি বতমানে সেলিমের নেতৃত্বে শালবন পাহাড়ে অবস্থান করছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদশী গ্রামবাসীদের সাথে কথা বলে তারা এসব তথ্য দেন।

তারা আরো জানান, ওমর হত্যার মিশনে তারা পাহাড় থেকে নেমে জাদিমুরা এলাকায় ওমরের বাড়ির কাছে অবস্থান নেয়। সেখান থেকে সেলিমের নেতৃত্বে একটি গ্রুপ জাদিমুরা বাজারে গিয়ে ওমরকে টেনে হিছড়ে অন্ধকারে নিয়ে এসে হত্যা করে চলে যায়।

স্থানীয়রা মনে করছেন আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পরিকল্পনা করে তারা যুবলীগ নেতা ওমর ফারুককে হত্যা করেছে। যাতে স্থানীয় কোন ব্যক্তি গোষ্ঠী রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার সাহস না করে।

এদিকে শুক্রবার সকাল থেকে স্থানীয় হাজার হাজার জনতা ওমর হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে।

পাহাড়ে আইন শৃংখলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে লম্বা সেলিম- নুর মোহাম্মদ সহ অস্ত্রধারী রোহিঙ্গাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয়রা। নতুবা এ এলাকায় কোন মানুষ তাদের হাতে নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত ওমরের পিতা মুনাফ সওদাগর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ছেলে হত্যার জন্য নুর মোহাম্মদ ও সেলিমকে দায়ী করেছেন।