বার্তা পরিবেশক : উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাষ্টার আলহাজ্ব সাইফুল ইসলাম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। শুক্রবার ২৬ এপ্রিল রাত ১০ টারদিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে মরহুমের মৃত্যুতে এক বার্তায় পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
উখিয়া সদর ঘিলাতলী গ্রামের বাসিন্দা মরহুম মাষ্টার সাইফুল ইসলাম সিকদার মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা, বহু ছাত্র-ছাত্রী রেখে যান।
