বার্তা পরিবেশক : মানসিক রোগীদের তহবিল (মারোত) আজ মহাদূর্যোগ ফনি উপেক্ষা করে মারোত এর মহৎ কাজের অংশ হিসেবে ১৫ তম মানসিক রোগীকে উনার এলাকার চেয়ারম্যান এর হাতে হস্তান্তর করল। বিগত ৭ বছর যাবৎ এ মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে ঘর ছাড়া হয়েছেন।তার নাম সলিমা খাতুন, উপজেলাঃ কটিয়াদী। জেলাঃকিশোরগন্জ। মহিলার আত্মীয় স্বজন কেউ না এলেও মানবতার টানে ঐ এলাকায় লোহাজুরি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মোঃআতাহার উদ্দিন ভূঁইয়া নিজের ব্যাক্তিগত গাড়ি নিয়ে সেই কিশোরগঞ্জ থেকে টেকনাফে এসেছেন মহিলাকে গ্রহণ করার জন্য। এ উপলক্ষে ৩রা মে শুক্রবার সকাল ৯টায় টেকনাফে মারোত এর আলহাজ্ব হাকিম আলী মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরের সময় ঐ মহিলার চিকিৎসার্থে কিছু আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু পালের সঞ্চালনায় ও উপদেষ্টা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন মারোত এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। বক্তব্য রাখেন এমাদুল করিম রনি এবং মোঃ হোসাইন আমিরি, ডাঃকৃষ্ণ চন্দ্র নাথ প্রমুখ, মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ । হস্তান্তর প্রক্রিয়ায় যোগাযোগের সমগ্র কাজটি সম্পাদন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ ঝুন্টু বড়ুয়া। এ অনারম্বর হস্তান্তর অনুষ্ঠান সুসম্পন্ন করায় মারোতের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান।
