শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলায় “মানবিক ঢাকা সোসাইটি” এর আহ্বায়ক কমিটির নির্বাচনে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম রাসেল এবং মুমিনুল আলম মুমু, হাফেজুল ইলাম ও আবু সাদত কে যুগ্ন আহবায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত বুধবার ১০ এপ্রিল মানবিক ঢাকা সোসাইটির কেন্দ্রিয় চেয়ারম্যান আদম তমিজুল হক এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, মানবিক ঢাকা সোসাইটির কমিটি নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা ২১ সদস্য বিশিষ্ট গঠনের অধিকাংশ সদস্য বর্তমান এবং সাবেক ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তাহের মুরশেদ আনিসুজ্জান ইসাদ, মাইকেল শর্মা, সাজেদুল ইসলাম, এবিএম শাহ জালাল সাইদ, আরমান হাসান রাহাত, ওসমান সরোয়ার, ইফতেখারুল আররার, আরমিন সরোয়ার মোবারক উল্লাহ সাগর শর্মা, অাবু বক্কর ছিদ্দিক, ওয়াহিদুল ইসলাম, শফিল্লাহ নুরী রাশেদুল ইসলাম, সাইদ আকবর হিমেল।
