মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কুতুপালং শরনার্থী শিবির পরিদর্শন করলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি শনিবার সকাল
১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ও আন রেজিস্টার্ড রোহিঙ্গা
টাল এবং কুতুপালং কমিউনিটি ক্লিনিক (চিকিৎসা কেন্দ্র)
পরিদর্শন করেন। সমপ্রতি সময়ে মিয়ানমার থেকে এসে
আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শোনেন। রোহিঙ্গাদের বর্তমান জীবনমান, পারিপার্শিক পরিবেশ, সাস্থ্য সেবা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় উখিয়া উপজেলা
সহকারী কমিশনার (ভুমি) নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।