dav
টেকনাফে মাসিক আইন-শৃংখলা সভায় বক্তারা
গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী অফিসার (ভুমি) প্রনয় চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত হিসাবে ছিলেন ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এস, এম আতিক উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।
সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরেন, হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ, কে আনোয়ার, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহাম্মদ, হোয়াইক্যং ইউপি সচিব নুরুল হুদা, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম।
টেকনাফ উপজেলার মাদক পাচার, রোহিঙ্গাদের অবাধ বিচরন প্রতিরোধ করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গঠন মুলক বক্তব্য রাখেন, সাংবাদিক হাফেজ মোহাম্মদ কাসেম, আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন(ভুলু)।
সভায় বক্তারা বলেন ইয়াবা পাচার কমাতে টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সবাইকে আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় মাদক কারবারে সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে এবং তাদের চিহ্নিত করে ও সঠিক তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগীতা করতে হবে।
মাদক পাচার প্রতিরোধে দলবল নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্থানীয় মিডিয়া কর্মীরা।
