সোমবার ডায়াবেটিস সচেতনতা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প কক্সবাজারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
আগামিকাল মঙ্গলবার ‘ডায়াবেটিস সচেতনতা দিবস।’ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এদিন। প্রতি বছর দিবসটিকে ডায়াবেটিস সচেতনতা দিবস হিসাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে কক্সবাজার ডায়াবেটিক সমিতি কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল ক্যাম্পের সময় মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনার ডায়াবেটিক আছে কিনা তা পরীক্ষা-নীরিক্ষা সহ চিকিৎসা সেবা গ্রহনের জন্য কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।