মহান বিজয় দিবস উপলক্ষে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আয়োজনে বুধবার (১৬ ডিসেম্বর) আলোচনা ও ভার্চুয়াল প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী পঞ্চম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আবু জাফর, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে এসএমসি কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবক মহল সামাজিক দুরত্ব বজার রেখে অনুষ্ঠানে অংশনেন। #