মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের মা আলমাস খাতুনের মৃত্যুতে- এমপি বদি ও শাহীন আক্তারের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের উখিয়ার কৃতি সন্তান মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের মা আলমাস খাতুন (৯৮) ইন্তেকাল করেছেন ইন্নলিল্লাহি-রাজেউন। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮.১০মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমা আলমাস খাতুনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে মরহুমা আলমাস খাতুন দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন।

মরহুমা আলমাস খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি) ও সহধর্মিনী উখিয়া-টেকনাফের নৌকার প্রার্থী শাহীন আক্তার বদি,এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা ও আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের জন্য সবাবর কাছে দোয়া কামনা করেছেন।