মগনামায় নৌকা প্রতীক পাওয়া জনবিচ্ছিন্ন প্রার্থীকে বয়কট করলেন তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার আসন্ন মগনামা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নাজিম উদ্দীন নাজু। জনপ্রিয় ও গ্রহনযোগ্য অনেক প্রার্থীকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেয়ায় ক্ষোভে পুড়ছে ইউনিয়ন আওয়ামীলীগ। এই অবস্থায় মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমুল নেতাকমীরা তাকে বয়কট করেছেন। এমন ঘটনা রবিবার গতকাল ৩১ অক্টোবর বিকালে মগনামা ইউনিয়নে। তাকে পরিবর্তন করে অপরাপর মনোনয়ন প্রত্যাশীদের হতে পূনরায় মনোনয়ন দেওয়ার দাবী জানান আওয়ামীলীগের নেতাকর্মীরা।
গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় আওয়ামীলীগের ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড মগনামা ইউনিয়নের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে খোরশেদুল ইসলাম বিকম, ফরহাদ ইকবাল,খাইরুল এনাম, মোজাম্মেল হোসাইনদের কাউকে মনোনীত না করে জনবিচ্ছিন ভবঘুর নাজিম উদ্দীন নাজুকে দলীয় প্রতীক নৌকার প্রার্থী মনোনীত করেন। তারপর দিন থেকে মগনামা ইউনিয়ন সহ সারা পেকুয়া উপজেলায় তৃনমুল নেতাকর্মীর মাঝে হতাশা, স্থবিরতা দেয় এবং নিরবে নেতাকর্মীদের মাঝেমনের দূঃখ আর দূর্দশা ভেসে উঠে।
এতে মগনামার আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ সহ সহযোগী ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহন করেন। সেই সিদ্ধান্তের আলোকে গত ৩১ অক্টোবর বেলা ০২ ঘটিকার সময় নাজিম উদ্দীন নাজুকে সংবর্ধনার মাধ্যমে রিসিভ করার বিপরীতে তাকে পেকুয়া চৌমহনী চত্বরে সামনে অবাঞ্চিত ঘোষণা করে মগনামায় না ঢুকার জন্য নির্দেশনা দিয়ে তাকে বয়কট করেন। উক্ত ঘটনার সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুল এনাম সাধারণ সম্পাদক রশিদ আহমদ সহ ০৯ ওয়ার্ডের ১৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক সহ হাজার ধক তৃনমুল নেতাকর্মী উপস্হিত ছিলেন। তখন নেতাকর্মীর মাঝে হযবরল অবস্থায় পরিনতি দেখা দেয়।
মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক খাইরুল এনাম ও রশিদ আহমদ জানান আমরা তাকে নিয়ে জনগনের কাছে কিভাবে যাব যার কোন গ্রহনযোগ্যতা প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে নেই বলই চলে। তার জীবদ্দশায় কোন সমাজকর্ম জডিত ছিলেন এমন কোন নজির নেই। সুতরাং আমরা তাকে বয়কট করছি। তৃনমুল হতে প্রেরিত তালিকার মনোনয়ন প্রত্যাশী অপরাপর অন্য কাউকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আবেদন জানাই।
রশিদ আহমদ আরো জানান গত ২৮ তারিখ লিখিত ভাবে প্রার্থী পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বানরে আবেদন করিয়াছি। আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, বর্তমানে মগনামা ইউনিয়ন কক্সবাজার জেলার আলোচিত সমালোচিত ইউনিয়ন এখানে সরকার কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে কিন্তু কোন দলীয় নেতাকর্মীকে সুযোগ না দিয়ে বিএনপির প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান বিএনপির আপ্যায়ন সম্পাদক শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম এককভাবে নিয়ন্ত্রন করে লুটপাট করছে অথচ আমরা অসহায়।
তাকে প্রভাবশালীরা আশ্রয় দিচ্ছে। সেই বিতর্কিত চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম কে জিতিয়ে আনতে একটি প্রভাবশালী মহল এই অযোগ্যএকজন প্রার্থীকে নৌকা প্রতীক পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ওয়াসিম নিজের অস্তিত্ব রক্ষা করতে কিছু দলীয় খন্দকার মোস্তাকের অদৃশ্য সহযোগিতায় গত ৪ মাস পর্বে মগনামার আওয়ামীলীগের প্রায় ৩৪ নেতাকর্মীকে সাজানো নানাধরনের মামলা দিয়ে পলাতক করে রাখে।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবাদে সোচ্চার এবং কেন্দ্রকে অবগত করেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডকে ভূলতথ্য পরিবেশন করে নাজু মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার আজিম চৌধুরী বাবুল।
মগনামার এই অজনপ্রিয় জনবিচ্ছিন্ন নেতা নাজিম উদ্দীন নাজুক পরিবর্তন করে অপরাপর প্রার্থী হতে নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ার দাবি জানান এবং দাবীতে অনড থেকে নাজুক পক্ষে ভোট প্রচারন বয়কটে চলমান থাকবেন বলে অবগত করেন তৃনমুলের নেতাকর্মীরা। মগনামায় আজ শোষন আর নির্যাতনের অরন্যভূমিতে পরিনত করেছে শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান মগনামায় দলীয় প্রার্থীর বিষয়ে জেলা আওয়ামীলীগ অবগত হয়েছি। আমরা জরুরীভাবে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে বিষয়টি অবহিত করব। ##