ঈদের ছড়া

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম এরশাদুর রহমান :


ঈদের চাঁদ ঝিলিক মেরে
মনে আনল খুশি।
প্রীতির দিনে রহমান
দিবেন সকল পাপ মুছি।

ঈদের আনন্দের বাঁশি
বাজুক সবার মনে।
কোলাকুলি করি ও
সেদিন সবার মনে।

ঈদের মহা আনন্দ হতে
কেউ না যায় যেন বাদ।
অভাবীদের প্রতি রাখিও
তোমার মুক্ত হাত।

রোজা যারা রাখেনি
তাদের তরে ঈদ নয়।
মনে তাদের কাজ করে
আজাবের ই ভয়।

ঈদের খুশিতে বাঁধন ছিড়ে
আসি ও আমার কাছে।
মহৎ দিনে তোমাক ই
চাই আরো পাশে।

ঈদ মানে রঙিন মুখ
কালো সবুজ তিল।
আনন্দে আমগাছে
ছুড়ে মারা ঢিল।