ভারতে টেস্ট সিরিজ ; ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ। এই প্রথম টাইগাররা খেলছে টেস্টের বিশ্বকাপ খ্যাত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দোরের হল্কার স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মোস্তাফিজুর রহমানকে তার দলের জন্য হুমকি মনে করেছিলেন। কিন্তু এই পেসারের সাম্প্রতিক ফর্মে আস্থা রাখতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। একাদশ সাজানো হয়েছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। পেসে আবি জায়েদ রাহী ও এবাদত হোসেনের সঙ্গে স্পিনে যাদু দেখাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবশ্য বেজায় খুশি ফিল্ডিং করতে পেরে। টসের পর তিনি জানান, ‘আসলেই আমি আগে বল করতে চেয়েছি। কারণ ইন্দোরের এই উইকেটে একটু ঘাস থাকে। আমার দলে তিন পেসার তাদের জন্য সুবিধা হব।’ ভারত দল সাজিয়েছে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামী ও উমেষ যাদবকে পেস আক্রমণে রেখে।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদ ত হোসাইন।

ভারত একাদশ : রোহিত শর্মা, মৈনাক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিংকা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেষ যাদব।