টেকনাফ টুডে ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নূরুল হুদা বলেছেন, অতীতের নির্বাচন যাই হোক না কেনো ভবিষ্যতের নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বানারীপাড়া ও গৌরনদী উপজেলা নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য।
ইভিএম চালুর ব্যাপারে সিইসি বলেন, পরীক্ষা নিরীক্ষা করে ইভিএম প্রক্রিয়া চালু করা হবে। তবে সেটা সময়ের ব্যাপার।
এসময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, বিভাগীয় কমিশনার মো. গাউস, রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমিন, র্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
