জাহেদ হোসাইন মাহমুদ: টেকনাফের সাবরাং ইউনিয়নের “বৃহত্তর নয়াপাড়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৩ জুন সোমবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন- জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার(হেড অফিস) নয়াপাড়ারই কৃতি সন্তান জহিরুল আলম।
বক্তব্য রাখেন- নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র যথাক্রমে-টেকনাফ সরকারী কলেজের প্রভাষক আবু তাহের, সাবরাং সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাকের, সাবরাং ইউনিয়ন যুবলীগ সভাপতি হুমায়ুন কবির, টেকনাফ উপজেলা যুবদল যুগ্ন সম্পাদক জাহেদ হোসাইন মাহমুদ, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, এনজিও কর্মী আজাদ আবুল কালাম, সাইফুল আজম, আবুল ফয়েজ, ব্যাংকার শেখ মোঃ রুবেল ।

বক্তারা মূলত দু’টি বিষয়ের উপর আলোকপাত করে গুরুত্ব দিয়েছেন।
এক. ফোরামের অন্যতম সদস্য আব্দুল হামিদ ষড়যন্ত্রের মিথ্যা মামলায় দীর্ঘ ছয় বছর যাবৎ কারাবন্দী,তাকে মুক্ত করতে আব্দুল হামিদ মুক্তি পরিষদ গঠন পূর্ব সবার আর্থিক ও আন্তরিক প্রচেষ্ঠায় তাকে ঈদুল আযহার আগে মুক্ত করা। এর জন্য চার সদস্য বিশিষ্ট করে কালেকশন ফান্ড করা হয়েছে।

দুই. ফোরামের গতিশীলতা ফিরিয়ে আনতে সবার এক্যবদ্ধতা ও আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রাখা।
ঈদ উল ফিতরের পর আব্দুল হামিদ মুক্তি পরিষদের ব্যানার মানব বন্ধন কর্মসূচীর ঘোষণার কথাও বলেন বক্তারা।
উল্লেখ্য- আব্দুল হামিদকে জালিয়া পাড়া নিবাসী সাবেক কমিশনার ও প্যানেল মেয়র তার মেয়ের সাথে ভালবাসার অপরাধকে ইস্যু বানিয়ে আক্রোশের জেরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যে মামলা সাজিয়ে দীর্ঘ ছয় বছর কারান্তরীণ করে রাখে।

নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র, এলাকার সচেতন শিক্ষিতদের নিয়ে গঠিত ছাত্রদের ঐক্য, মানবতা ও আদর্শ সমাজ বিনির্মাণে অংশীদারিত্ব করতে প্রতিষ্ঠিত হয়েছে উক্ত ছাত্র সংগঠনের আজ
