বুকে ব্যথা নিয়ে আইসিইউতে কাজী হায়াৎ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। কয়েক দিন আগে হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

আইসিইউতে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, বুকে ব্যথা নিয়ে গত রাত আড়াইটার দিকে কাজী হায়াৎকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কয়েক দিন আগেই কাজী হায়াৎ এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।