আব্দুস সালাম, টেকনাফ :
টেকনাফের হারিয়াখালীতে রোহিঙ্গাদের জন্য স্থাপিত ত্রাণ কেন্দ্র ও রাখাইন রাজ্য থেকে তাদের পালিয়ে আসার পথ দেখলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যা¤প পরিদর্শনে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের হারিয়াখালী রোহিঙ্গা ত্রাণকেন্দ্র পরিদর্শন করেন ও পরে রাখাইন রাজ্য থেকে যেই পথে রোহিঙ্গারা পালিয়ে আসতো ভাঙ্গা নামে পরিচিত সেই পথ পরিদর্শন করেছেন। এসময় তিনি সেখানে স্থানীয় শিশুদের সাথে কথা বলেন। তিনি বেশ কয়েকজন শিশুর স্থাস্থ্য ও পড়ালেখার খোঁজ খবর নেন। পরে সকাল সাড়ে ১০ টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। পথিমধ্যে টেকনাফের উঠনি নামক পাহাড়ী সড়ক এলাকায় গাড়ি থেকে নেমে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্য দেখেন। এদিন তার লেদা ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা থাকলেও তিনি ওই দুটি ক্যাম্পে ঢুকেননি।
উল্লেখ্য , রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা চোপড়া চার দিনের সফরে সোমবার ভোরে বাংলাদেশে আসেন। ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে সফরের প্রথম দিনে তিনি শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন বৃহ¯পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
এর আগে সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজার বিমান বন্দর হতে সরসরি তিনি ইনানীতে পৌঁছে পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন।
