কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীসহ দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক চকরিয়া উপজেলার খুটাখাল এলাকার জাফর আলমের পুত্র মো. জিশান (২৩) ও খুটাখালী এলাকার মৃত আমীর হামজার মেয়ে ছেনোয়ারা বেগম(৪৫)।
আহতরা হচ্ছেন খুটাখালী এলাকার আমীর হামজার মেয়ে তসলিমা খাতুন ও ছেলে শফিকুর রহমান। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ছেনোয়ারা ও আহতরা একই পরিবারের সদস্য। তারা রামু এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
ইদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, চট্টগ্রাম মুখী পূরবী নামের যাত্রিবাহী একটি বাস কক্সবাজারমুখি যাত্রিবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
