বার্তা পরিবেশক : কক্সবাজারে এই প্রথম অনলাইনে বিষমুক্ত শুটকিবাজার. কম’র উদ্বোধন করা হয়েছে। শহরের প্রধান সড়ক ঝাউতলা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের বিপরীতে অনলাইনে শুটকিবাজার.কম’র শুভ উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র -১ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর এম আকতার কামাল আযাদ, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু ও শুটকিবাজার. কম’ র স্বত্বাধিকারীরা ও শাহ আমানত ট্রেডার্সের এমডি আমান সও: এবং তার জৈষ্ট্যপুএ শুটকিবাজার. কম’র এমডি জিহাদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন পেশার লোকজন ও ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন।৩০ বছর ধরে সর্ববৃহৎ শুটকি উৎপাদনকারী প্রতিষ্টান নাজিরারটেকের মেসার্স শাহ আমানত ট্রেডার্সের একটি অনন্য উদ্যোগ এই শুটকিবাজার. কম। বিষ, ফরমালিন, কিটনাশক ও লবণমুক্ত শুটকির জন্য আধুনিক মেকানিকাল ফিশ ড্রায়ার এর মাধ্যমে উৎপাদন ও বাজারজাত করন করা হয়। এই শুটকির স্বাদই আলাদা বলে জানান ক্রেতারা। এটি শতভাগ অরগানিক ও উচ্চমানের প্রোট্রিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ব বলে জানায় এমডি জাহিদ।
