মোঃ আশেকুউল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ পৌর শহর নাইট্যংপাড়া বাস ও ট্রাক টার্মিনাল কেন্দ্রিক ইয়াবা ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে। ১০ থেকে ১২ জনের একটি ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ইয়াবা পাচারের উদ্দেশ্যে নাইট্যং পাড়া বাস ও ট্রাক টার্মিনালকে নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করে আসছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে মিয়ানমারের আরাকানের আতœীয়তার বন্ধনের সুবাদে ইয়াবা ব্যবসাও পাচার গড়ে উঠেছে। প্রতি সপ্তাহে ৪/৫ দিন মিয়ানমার থেকে নাফ-নদী হয়ে হস্তচালিত নৌকাযোগে ইয়াবার চালান চলে আসে। হেচ্ছাখাল এবং তৎসংলগ্ম আস পাশে চোরাইপথে ইয়াবা ও স্বর্ণের চালান অনায়সে ঢুকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মিয়ানমারের একজন নাগরিক নাইট্যং পাড়ায় বাংলাদেশী নাগরিক সেজে তার নেতৃত্বে এ সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ইয়াবা সিন্ডিকেটে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে এ ব্যবসা চলে আসছে। নাইট্যং পাড়া হেচ্ছাখাল এবং বাস ও ট্রাক ট্রার্মিনালের পূর্বে মিয়ানমার থেকে ইয়াবা ও স্বর্ণের চালান নিরাপদে ঢুকে। পরে সুকৌশলে ইয়াবা এবং স্বর্ণের চালান বাস ও ট্রাকের আড়ালে পাচার হয়ে যাচ্ছে।
সূত্র জানায় আইন শৃংখলা বাহিনীর সাথে সখ্যতা বজায় রেখে পাচারকারীরা ইয়াবা ও স্বর্ণের চালান নিয়ে আসে এবং পরে দেশের আভ্যন্তরে সুকৌশলে পাচার করে দেয়। নাইট্যং পাড়ার ইয়াবা ও স্বর্ণ পাচারকারী সিন্ডিকেট আসন্ন ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে এ কালো ব্যবসাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে। এ কালো ব্যবসা করে অনেকেই জিরো থেকে হিরো বনে গেছে। আইন শৃংখলা বাহিনীর লোকেরা এ প্রসংগে নজরদারী রয়েছে বলে জানায়।
এদিকে ইতিপূর্বে নাইট্যংপাড়া থেকে বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে আইন শৃংখলা বাহিনী পরিচয় দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
