বিভিন্ন সময়ে আরাকান আ/র্মি/র হাতে আ/ট/ক ৫৫ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ : বিভিন্ন সময়ে বাংলাদেশী জেলে সাগরে মাছ শিকার ও ফিরে আসার সময় সীমান্ত অতিক্রমের দায়ে রাখাইন রাজ্যের আরকান আর্মির হাতে আটক ৫৫জন জেলে বিজিবির সহায়তায় ফিরিয়ে আনা হয়েছে।

‎সুত্র জানায়,১৬এপ্রিল ২০২৫ইং দুপুর পৌনে ১২টারদিকে বিজিবির মধ্যস্থতায় মায়ানমারের আরাকান আর্মির নিকট আটক ৫৫জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৫৫জন জেলে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করা অথবা ফিরে আসার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে জাল নৌকাসহ দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মি কর্তৃক অন্তরীণ রাখা হয়েছিল। পরে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###