বিশেষ প্রতিনিধি : টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত মোঃ জোবায়ের (২১) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। সে নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের নাছিরের ছেলে।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যান্তরে ডি ব্লকে সশস্ত্র ডাকাত দলের অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে গেলেও ধাওয়া করে রোহিঙ্গা ডাকাত মোঃ জোবায়ের কে আটক করা হয়। এসময় ঘটনাস্থন থেকে দেশীয় তৈরী ৩টি চাপাতি, ৪টি বিভিন্ন সাইজের রামদা, ১টি হাতুড়ি, ২টি ছুরি এবং ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ আসামীকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
Khan
Khan Mahmud
