বিজিবি অভিযানে ১০ হাজার ইয়াবা পরিত্যক্ত উদ্ধার : ভ্রাম্যমান আদালতে ১জনের ৬ মাসের সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে তবে এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, ১৬ই আগস্ট বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহলদল ইয়াবা ক্রয়বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে খানকারডেইল এলাকায় অবস্থান নেয়। এসময় আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা দ্রæত দৌড়ে পালিয়ে যায়। পরে একটি ঝোপের ভেতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
অপরদিকে দমদমিয়া বিজিবি চেকপোস্টে বুধবার দুপুরে মো. জোবাইর(২০) নামে এক যুবককে আটক করে। ধৃত যুবককে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।