এম.জিয়াবুল হক, চকরিয়া |
চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের হাস মহাল মাঠে খলিল উল্লাহ চৌধুরী প্রদত্ত বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
টুর্নামেন্টের সুচনা অনুষ্ঠানের শুরুতে মাঠে উপস্থিত ক্রীড়ামোদী সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টুর্নামেন্টের স্পন্সর মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠনক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে কাজ করছেন। সেইজন্য তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চামুখী করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। স্কুল মাদরাসায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রবর্তন করেছেন।
চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী আরও বলেন, লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিতে মনোযুগী থাকলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কোনদিন বিপদগামী হবেনা। একই সঙ্গে ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকেও নানা অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখা সম্ভব হবে। তাই এখন থেকে শিক্ষার্থীদেরকে বিপদগামী থেকে মুক্ত রাখতে চকরিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে মনোযুগী করতে হবে। সেই আলোকে নতুন প্রজন্মের শিক্ষার্থী ও যুবসমাজকে সকল ধরণের অপরাধ প্রবণতা এবং বিপদগামী থেকে মুক্ত রাখতে এবং গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা নতুন প্রজন্ম থেকে আগামীদিনের দেশসেরা তারকা খেলোয়াড় তৈরীতে আগামীতে চকরিয়ার প্রতিটি জনপদে খেলাধুলাকে জনপ্রিয় করা হবে। ##
